ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বড় পদক্ষেপ: ১.৮০ লাখ ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার

মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজারকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৭০ হাজারের যাচাই-বাছাই চলবে এবং বাকি ৫ লাখ ৫০ হাজারের তালিকা দ্রুত শেষ করা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।