কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যার ঘটনায় দুই ভাই জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও অনিক ভূঁইয়া (২০) গ্রেফতার হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি ফতেহাবাদ গ্রামে দুই পক্ষের মারামারি ও মসজিদে হামলার ঘটনায় ইব্রাহীমসহ ১২ জন আহত হন। গুরুতর আহত ইব্রাহীম ৬ দিন পর ঢাকার একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র্যাব-১১ ও র্যাব-৩ তাদের গ্রেফতার করে।