মানবপাচার রোধে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভায় তিনি বলেন, শক্তিশালী আইনি কাঠামো, বিশেষ ট্রাইব্যুনাল, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অপরাধ মোকাবিলা করা হচ্ছে। তিনি আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বিমসটেক সদস্য দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। সভায় সাত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন।