ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ বাড়াতে কাল থেকে চার দিনের সামিট শুরু

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আগামী ৭ এপ্রিল থেকে রাজধানীতে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ আয়োজন করছে। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পাঁচজনকে পুরস্কৃত করা হবে, যার মধ্যে একজন পাবেন বাংলাদেশি নাগরিকত্বের প্রস্তাব। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হবে। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত বলেও তিনি আশ্বাস দেন।