ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচর যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।

রোববার ৬ এপ্রিল সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে এক্সপ্রেসওয়েতে।

জানা গেছে, রোববার ৬ এপ্রিল সকাল থেকেই এক্সপ্রেসওয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চাপ দেখা যাচ্ছে। এছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভাঙ্গা-ঢাকা এবং শিবচর-ঢাকা গামী লোকাল বাসে যাত্রীদের বেশ ভিড় রয়েছে সকাল থেকেই। এছাড়াও ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজিসহ থ্রি-হুইলারের ব্যস্ততারও বেড়েছে। বিভিন্ন গ্রাম থেকে মহাসড়কের বিভিন্ন যাত্রী ছাউনিতে থ্রি-হুইলারে এসে নামছেন যাত্রীরা।

এদিকে পাঁচ্চর – ঢাকার বাস ভাড়া যাত্রী প্রতি ভাড়া ৩০০ থেকে ৩৫০ তিন শত পঞ্চাশ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীদের ভিড়ের ছবি তুলতে গেলে স্থানীয় এক সাংবাদিককে হেনস্তা করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় বাসের কর্মচারীরা এবং শ্রমিক দের অফিসে এক ঘন্টা আটকিয়ে রাখে, এ সংবাদ পেয়ে শিবচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক পাচ্চর গোলচক্কর এলাকায় যায় এ ঘটনা উপজেলা প্রশাসন ও শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবহিত করেন। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেয়ে বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। এসময় পাঁচ্চর গোল চত্বরে ৫ টি যাত্রীবাহী পরিবহনকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এবং শিবচর পৌর বাসস্ট্যান্ড থেকে ১০ গাড়ি হতে ৩ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমান করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভীন খানম বলেন, ঈদের ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে। এখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়েছি। ৫ টি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।