বাংলাদেশ গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নির্বিচার হামলা আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, যা ফিলিস্তিনিদের জন্য মানবিক দুর্ভোগ বাড়াচ্ছে। সোমবার (৭ এপ্রিল) প্রকাশিত এই বিবৃতিতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করে শান্তির জন্য কূটনীতির ওপর জোর দিয়েছে বাংলাদেশ।