ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতালের প্রতি সংহতি প্রকাশ করে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ এপ্রিল বাদ আছর পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শরীয়তপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরস্থ পুলিশ বক্সের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
জেলা সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ কেরামত আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা ছদর মুফতি ফেরদাউস আহমদ,
জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হযরত আলী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মোঃ তারেক জামিল প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব মানবতা আজ গাজায় যে নারকীয় গণহত্যা দেখছে, তার বিরুদ্ধে সারাবিশ্ববাসীকে আরও সোচ্চার হতে হবে। গাজাবাসীদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
বিক্ষোভ শেষে দোয়া পরিচালনা করা হয় গাজার নির্যাতিত মুসলিমদের মুক্তি এবং শহীদদের মাগফিরাত কামনায়।