ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। আইজিপি বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাৎক্ষণিক গ্রেফতার করা হবে। শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা না থাকলেও অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না। এদিকে, বিনিয়োগ সম্মেলনের দিনে এমন হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এটি বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য ক্ষতিকর। তিনি ভাঙচুরকারীদের অর্থনৈতিক অগ্রগতির শত্রু হিসেবে আখ্যা দেন।