ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল: সালাহউদ্দিনের অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন, পাসপোর্টে ইসরায়েল ব্যতিত সব দেশে যাওয়ার নির্দেশনা প্রত্যাহার করে তারা এই স্বীকৃতি প্রকাশ করেছিল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে তিনি ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেন এবং শিগগিরই বিএনপির বৃহৎ কর্মসূচির কথা জানান। তিনি আওয়ামী লীগের দ্বিমুখী নীতিরও সমালোচনা করেন।