রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশে বিনিয়োগের উন্মুক্ত পরিবেশ এবং ব্যবসাবান্ধব নীতিমালার ওপর আলোকপাত করেন ও বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকসকে পুরস্কৃত করা হয়। বিশেষ সম্মাননা পান কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং।
এই সম্মেলন ৭ এপ্রিল শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত।