ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে দুই নারী ও শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে দুই নারী ও এক শিশুর খণ্ড-বিখণ্ড বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন স্বপ্না আক্তার (৩৫), তাঁর বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নারীদের ছুরিকাঘাত ও শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে।