ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চারুকলায় শোভাযাত্রার ভাস্কর্যে অগ্নিকাণ্ড, ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে ছাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। ফ্যাসিবাদের মুখাকৃতি সম্পূর্ণ পুড়ে গেছে, আর শান্তির পায়রা মোটিফ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি; সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।