ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাবেশ ঘটেছে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজনে শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া এই প্রতিবাদে বিএনপি, জামায়াত, হেফাজতসহ বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলা এই কর্মসূচির জন্য ২০০ মাইকসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।