ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ১২ অঞ্চলে হুঁশিয়ারি সংকেত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেটসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। অন্যান্য অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনায় ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।