রাজধানীর কারওয়ান বাজারে ২০১৫ সালের এপ্রিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে কারওয়ান বাজার থেকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন। ঘটনাটি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় ঘটেছিল। এর আগে গত ৬ এপ্রিল এই মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন গ্রেফতার হন। মামলাটি ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা হয়।