ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ না পেয়ে প্রধান উপদেষ্টার প্রতি বিএনপির অসন্তোষ

বিএনপি নির্বাচনী রোডম্যাপ না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তাঁরা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পাননি এবং বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।