ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে কোদালের আঘাতে পুতে রাখা বোমার বিস্ফোরণ, কৃষক গুরুতর আহত

মাদারীপুরের কালকিনিতে জমিতে কোদাল দিয়ে কাজ করার সময় পুতে রাখা বোমা বিস্ফোরণে মো. মোশারফ হোসেন কাজী (৫৮) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ দুপুরে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে