ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাসে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ১৫ এপ্রিল রাতে কক্সবাজার থেকে আগত এক ১৪ বছরের কিশোরীকে বাসে আটকে রেখে চালক লোকমান (২৬), হেলপার হানিফ (২৬) ও সুপারভাইজার মোবারক হোসেন রাতভর ধর্ষণ করেন। পুলিশ লোকমান ও হানিফকে গ্রেফতার করলেও মোবারক পলাতক রয়েছেন। ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মামলা দায়ের করে পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।