বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ১৭ এপ্রিল ২০২৫ পদ্মায় পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন পাকিস্তানের প্রতিনিধিদলের কাছে এ দাবি উত্থাপন করেন। বৈঠকে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর মধ্যে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনার বিষয়গুলো উত্থাপিত হয়।