বাংলাদেশ থেকে ভারতকে প্রদত্ত ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও অন্যান্য সুবিধা বাতিলের দাবিতে ১৭ এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী জানান, ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, তাই বাংলাদেশের জনগণও ভারতকে দেওয়া সুবিধা বাতিল চায়। সরকার পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।