বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচার ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না তার দল। তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই। ১৮ এপ্রিল কুমিল্লার লাকসামে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, হাসিনার শাসন থেকে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঋণ শোধ এবং গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ওপর জোর দেন।