ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈকতে ইভটিজিং করায় ৪ পর্যটক আটক

কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে ১১ বছরের এক শিশুকে ইভটিজিং করায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে সমুদ্র সৈকতের  সুগন্ধ পয়েন্ট এই ইভটিজিং এর ঘটনা ঘটে।পরে ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগের ভিত্তি তাৎক্ষণিক অভিযুক্তদের গ্রেফতার করে সেখানে দায়িত্বরত টুরিস্ট পুলিশের সদস্যরা।

ভুক্তভোগীর ভাষ্যমতে,একদল যুবক প্রথমে ছবি তুলে দেওয়ার কথা বলে তার কাছে যায়।এরপর ছবিতুলে দেওয়ার পর,ওই যুবকের একজন তাকে চুমু দেওয়ার প্রস্তাব দেয়।পরে সেই শিশু ওই ঘটনা তার পরিবারকে জানাই। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধর করে ইভটিজাররা। পরে উপস্থিত জনগণের সহায়তায় প্রথমে এক যুবকদের ধরে পুলিশে দেয়।

এঘটনায় গ্রেফতারকৃতরা  হলেন চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের জাহেদ(২২), সামি (২৩),জয়নাল (২৪),মো:জাশেদ হোসেন জুয়েল।

এই বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,সৈকতে বেড়াতে আসা ১১ বছর বয়সী  এক শিশু পর্যটককে ইভটিজিং করার অভিযোগে ওই চার পর্যটক যুবককে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন পর্যটন কেন্দ্রে এই ধরণের ঘটনা কখনোই কাম্য নয়।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।