পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় ৫ হাজারের বেশি গ্রাহকের টাকা আত্মসাৎ করে তিনি পরিবারসহ গা ঢাকা দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় গ্রাহকরা বিক্ষোভ করে সমিতির ম্যানেজার বেল্লাল মিয়াসহ চারজনকে অবরুদ্ধ করেন।
ভুক্তভোগীরা জানান, কেউ বিয়ের জন্য, কেউ ক্ষুদ্র ব্যবসা থেকে সঞ্চিত অর্থ ওই সমিতিতে রেখেছিলেন।
সমবায় কর্মকর্তা জানান, সমিতিটি বরিশাল বিভাগ থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং তারা নিয়ম না মেনেই কার্যক্রম পরিচালনা করছিল।
পুলিশ বলেছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।