ইউনেস্কোর ২০২৫-২৯ মেয়াদের মহাপরিচালক পদপ্রার্থী মেক্সিকোর গাব্রিয়েলা রামোস পাতিনা ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রশংসা করে একে ইউনেস্কোর জন্য প্রতিশ্রুতিশীল অংশীদার বলে অভিহিত করেন।
অধ্যাপক ইউনূস গাব্রিয়েলার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ কার্যকর প্রতিষ্ঠান গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু সহনশীলতায় সহযোগিতার নতুন দিক উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়।