ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশের মুহুরী নদীতে নতুন বাঁধ নির্মাণকে কেন্দ্র করে উদ্বেগ জানিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। বেলোনিয়া সীমান্ত শহর পরিদর্শনে পাঠানো হয় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ত্রিপুরার পিডব্লিউডি সচিব কিরণ গিট্টে।

বাংলাদেশের বাঁধের কারণে বর্ষায় ভারতের অভ্যন্তরে জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কা করছেন সীমান্তবাসী। ভারতের পক্ষ থেকেও নিজস্ব প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।

এর আগে ২০২৪ সালে বন্যা ও ভূমিধসে ত্রিপুরায় বড় ক্ষতি হয়, ফলে বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্পকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও এ সফরে উপস্থিত ছিলেন।