ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলার টেসলা’ নিয়ে রাজধানীতে নৈরাজ্য, নীতিমালার দাবিতে মুখর নগরবাসী

রাজধানীতে ব্যাটারিচালিত ‘বাংলার টেসলা’ নামে পরিচিত অটোরিকশার বেপরোয়া চলাচলে বিরক্ত ও আতঙ্কিত নগরবাসী। পরিবেশবান্ধব ও স্বল্প খরচের বাহন হিসেবে জনপ্রিয়তা পেলেও আইনশৃঙ্খলার অবনতির সুযোগে এসব যান ট্রাফিক নিয়ম অমান্য করে শহরের অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত নির্বিঘ্নে চলাফেরা করছে।

যাত্রীরা অভিযোগ করেন, নিয়ম ভাঙা, তর্কাতর্কি এবং অহরহ দুর্ঘটনা ঘটানো এখন অটোরিকশাচালকদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এ বাহন রাজধানী থেকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানান।

অন্যদিকে, চালকরা জানান, তাদের চলাচল ঠেকালে সংসার চলবে না বলে হুঁশিয়ারি দেন এবং সড়কের ওপর অধিকার দাবি করেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি নীতিমালা প্রণয়নাধীন রয়েছে, যা চালক, মালিক ও যাত্রীদের স্বার্থ বিবেচনায় এনে বাস্তবায়ন করা হবে।