মহা পবিত্র বিশ্ব ফাতেমা শরীফ ও বিশ্ব ইসলামী দাওয়াতি মহাসম্মেলন-২০২৫ উপলক্ষে বুধবার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে মাদারীপুর জেলা জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে শিবচর উপজেলা নিলখি ইউনিয়ন জাকের পার্টি কার্যালয়ে এক কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাকের পার্টি যুব ফ্রন্টের মাদারীপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম মাসুদ উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবফ্রন্টের মাদারীপুর জেলা সভাপতি মো.ফায়েক মাতুব্বর।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোহেন। মো. ফারুক বেপারি নিলখি ইউনিয়ন যুবফ্রন্ট।
এসময় মোনাজাত পরিচালনা করেন ওলামা ফ্রন্ট শিবচর উপজেলা শাখার সভাপতি মো.গাফফার নেছারি।