ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে অনিয়মের অভিযোগে ইশরাকের মামলার পর আদালত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে ইশরাককে জয়ী ঘোষণা করেন। মামলায় তৎকালীন সিইসি কে এম নুরুল হুদাসহ আটজনকে বিবাদী করা হয়েছিল। ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালতের রায়ে নির্বাচনী অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।