ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার আশ্রয় চাইল জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে, মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে আসা নতুন ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য। বর্তমানে এদের অনেকেই কক্সবাজারের বিভিন্ন স্কুল, মসজিদ ও অস্থায়ী তাঁবুতে অবস্থান করছে। তবে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি। রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিশন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, এইভাবে রোহিঙ্গাদের ক্রমাগত আশ্রয় দেওয়া হলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে পড়তে পারে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখের বেশি।