ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত, পরিবহন, হাট ব্যবস্থাপনা ও বর্জ্য নিষ্পত্তি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ৪ মে যমুনা অতিথি ভবনে এক বৈঠকে তিনি বলেন, সিন্ডিকেট ও অব্যবস্থাপনার কারণে দরিদ্র জনগোষ্ঠী চামড়ার মূল্য থেকে বঞ্চিত হয়—এটি বন্ধ করা প্রয়োজন। কমিটির নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপি ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।