ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি ফুয়াদ সরকারের ‘রাণী সঙ্গমে অনিবার্য আত্মহনন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

গতকাল ৫ মে সন্ধ্যায় টঙ্গীর চেরাগালীতে শুচি পাঠচক্র ও পাঠাগার আয়োজিত কবি ফুয়াদ সরকারের ‘রাণী সঙ্গমে অনিবার্য আত্মহনন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি এবিএম সাইদুল হকের সভাপতিত্বে এবং অভিনেতা অমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সভাপতি নিজাম উদ্দিন, সুজন–সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, নাট্যজন আজিজ টিপু, শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোক্তা ও নাট্যজন শাহজাহান শোভন, কবি আতিক শাহরিয়ার, নাট্যপরিচালক মনজিল হাসান, শাহিন কাওছার, কবি টুটুল বাঙালী, কবি ফাহাদ হাওলাদার এবং কবি ফুয়াদ সরকারসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি কবি ফুয়াদ সরকারের কাব্যগ্রন্থের আলোচনা ও সাহিত্যপর্যালোচনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।