ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ। পাকিস্তানের সেনাবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে এই প্রতিক্রিয়া জানায়। এর আগে, ৬ মে রাতে ভারতের হামলায় পাকিস্তানে এক শিশুসহ তিনজন নিহত এবং ১২ জন আহত হয়। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের হামলাকে “কাপুরুষোচিত” আখ্যা দেন।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা পাক-অধিকৃত কাশ্মীরের ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে।