শরীয়তপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৫) সন্ধ্যায় শরীয়তপুরের পাকারমাথা এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে শরীয়তপুর পৌরসভা বিএনপি নেতা সুমন খানের আয়োজনে ও যুবদল নেতা শাহিন মাদবরের সার্বিক সহযোগিতায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম।
শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান ঢালীর সভাপতিত্বে ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা আলী আহমেদ মোল্লা, এ্যাডভোকেট বিএম মনোয়ার হোসেন, পৌরসভা যুবদলের সভাপতি ডিএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, পৌরসভা বিএনপি নেতা খোকন মোল্লা, যুবদল নেতা জাহাঙ্গীর দেওয়ান, ইদ্রিস মোল্লা, সুলতান পাহাড়, সোলাইমান খান, নাসির ঢালী, মহসিন হাওলাদার, রুবেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।