জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে বৃহৎ জমায়েতের ডাক দিয়েছেন। সকাল সাড়ে ৮টায় চলমান বিক্ষোভ থেকে এ ঘোষণা দিয়ে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। হাসনাত বলেন, “আজ জনসমুদ্রের মাধ্যমে জানিয়ে দেব কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।” মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, এবং আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়।