ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ৫টি বিমানঘাঁটিতে পাকিস্তানের উচ্চ-গতির মিসাইল ও সাইবার হামলা

ভারতের পাঁচটি সামরিক বিমানঘাঁটিতে পাকিস্তান উচ্চ-গতির মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে চালানো এ প্রতিশোধমূলক অভিযানে আদমপুর, উধমপুর, পাঠানকোট, সুরতগড় ও সিরসা বিমানঘাঁটি ছাড়াও আরও কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় ও শীর্ষ সংবাদমাধ্যম। একইসঙ্গে ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।
এ ঘটনার পর শনিবার ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশি এক প্রেস ব্রিফিংয়ে জানান, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিতে উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে।