সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এ সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসম্মুখে আওয়ামী লীগের পক্ষে যে কোনো প্রচার, সভা-সমাবেশ, বিবৃতি ও বক্তব্য প্রদান নিষিদ্ধ করা হয়েছে। দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন দেশের নিরাপত্তা ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।