ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী অভিযান: অস্ত্রসহ ১৮২১ অপরাধী গ্রেপ্তার

পুলিশের দেশজুড়ে অভিযানে ১৮২১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৯৯৬ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল, বাকি ৮২৫ জন বিভিন্ন অপরাধে জড়িত। অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।