আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পোস্টে জানান, ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হতে পারে। তিনি বলেন, যারা গোপনে বৈঠক, মিছিল বা উসকানিমূলক পোস্ট করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিদেশে বসেও আওয়ামী লীগের পক্ষে পোস্ট বা মন্তব্য করলেও মামলা করা যেতে পারে। সোমবার সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন।