ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১২ মে ২০২৫) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের সভায় বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম সাইবার স্পেসসহ নিষিদ্ধ করা হয়েছে, যাতে দেশের নিরাপত্তা, জুলাই আন্দোলনের নেতাকর্মী ও ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।