পাকিস্তান বিমানবাহিনীর প্রথম যুদ্ধপ্রস্তুত নারী পাইলট আয়েশা ফারুক ৬ মে গভীর রাতে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে ইতিহাস সৃষ্টি করেছেন। মাত্র ২৭ সেকেন্ডে এআইএম-১২০সি ক্ষেপণাস্ত্র দিয়ে ২৮৮ মিলিয়ন ডলারের রাফাল ধ্বংস করেন তিনি, যা ফরাসি বিমানশিল্পের গর্বকেও চ্যালেঞ্জ করেছে। এ ঘটনা বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচিত, যেখানে বিবিসি ও নিউইয়র্ক টাইমসসহ রাফাল কর্মকর্তারাও এর সত্যতা স্বীকার করেছেন।
পাঞ্জাবের বাহাওয়ালপুরে জন্ম নেওয়া আয়েশা ছোটবেলা থেকেই ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। বাবাকে হারানোর পর মায়ের সমর্থনে রক্ষণশীল সমাজের বাধা পেরিয়ে তিনি পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন। কঠোর প্রশিক্ষণ ও পুরুষ সহকর্মীদের মাঝে নিজের দক্ষতা প্রমাণ করে আয়েশা হয়ে ওঠেন পাকিস্তানের ‘আকাশজয়ী বাজপাখি’। তিনি বলেন, “নারী হওয়ার কারণে প্রথম পদক্ষেপই ছিল কঠিন, কিন্তু সন্দেহ আমাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে।”
এই ঘটনা শুধু সামরিক বিজয় নয়, পাকিস্তানে নারী ক্ষমতায়নের মাইলফলক। আয়েশার সাহস ও দক্ষতা প্রমাণ করেছে, নারীরা যেকোনো ক্ষেত্রে পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারেন।