প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি সবাইকে শ্রদ্ধা দেখাতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ নিয়ে ভারতের প্রতিক্রিয়ার জবাবে তিনি জানান, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস, রাজনৈতিক পরিসর সংকুচিত এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, জাতীয় নিরাপত্তা, জুলাই আন্দোলনের কর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের সুরক্ষায় এ নিষেধাজ্ঞা জরুরি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রহসনমূলক নির্বাচন নির্বাচনী প্রক্রিয়ার অপূরণীয় ক্ষতি করেছে। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে।