ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের হাবে রূপান্তরের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার


চট্টগ্রাম, ১৪ মে ২০২৫
: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করে বাংলাদেশের অর্থনীতির ‘হৃদপিণ্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। বুধবার বন্দর পরিদর্শনে গিয়ে তিনি জানান, এই বন্দর ছাড়া অর্থনীতির নতুন অধ্যায় শুরু সম্ভব নয়।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না। এটি শুধু বাংলাদেশের নয়, নেপালের মতো প্রতিবেশী দেশের জন্যও গুরুত্বপূর্ণ।” বন্দরের অগ্রগতি ত্বরান্বিত করতে বিশ্বের শীর্ষ বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে তিনি বন্দর কর্মকর্তা, ব্যবহারকারী সংগঠন ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম চট্টগ্রাম সফর।