ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে ২৮০ মুসলিম ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিল ভারতীয় প্রশাসন, ‘অবৈধ নির্মাণ’ বলছে সরকার

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাতটি সীমান্তবর্তী জেলায় অভিযান চালিয়ে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহসহ মোট ২৮০টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। প্রশাসনের দাবি, এসব স্থাপনা অনুমোদনহীন ও অবৈধভাবে নির্মিত হয়েছিল। অভিযানের স্থানগুলোর মধ্যে রয়েছে মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইশ, লাখিমপুর খেরি এবং পিলভিট জেলা। বিজেপি সরকার এসব স্থাপনাকে সন্ত্রাস ও উগ্রবাদের কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। এর আগে কাশ্মিরে পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানভিত্তিক সংগঠন টিআরএফ দায় স্বীকার করে, যার সঙ্গে লস্কর-ই তৈয়বার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ভারত।