ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনও নগর ভবন অবরুদ্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবন অবরুদ্ধ করেছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এতে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাকের শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। ২০২০ সালের নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। তবে, দায়িত্ব হস্তান্তর না হওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।