বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের মুক্তি দেওয়া হয়। এর মধ্যে হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং পার্ট-২ থেকে ১০ জন রয়েছেন।
গত সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেন। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন এই আইনে জামিন পেয়েছিলেন। মোট ২১৮ জন এখন জামিনে মুক্ত। মুক্তিপ্রাপ্তদের স্বজনরা কারা ফটকে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, জামিনের কাগজপত্র যাচাইয়ের পর ২৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।