রাজধানীর মোহাম্মদপুরে পেশাদার ছিনতাইকারী, চোর, ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ মে) রাতভর পরিচালিত এই সাঁড়াশি অভিযানের বিষয়টি বৃহস্পতিবার (১৫ মে) নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।