জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তব্যকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে দেওয়া শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন অভিযোগ করেছেন, ডিবি কার্যালয়ে তাকে ২৬ ঘণ্টা আটক রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদে রাতভর জাগিয়ে রাখা হয় এবং ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার ভয় দেখানো হয়। এছাড়া বিভিন্ন নম্বর থেকে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপির নেতারা তীব্র নিন্দা জানান। ঘটনায় পরদিন ইশতিয়াকের বিরুদ্ধে পরোয়ানা জারি করে প্রশাসন এবং তাকে আটক করা হয়।