ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যা পৌরসভার বিএনপির মতবিনিময় সভা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ৪ নং ও ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ডামুড্যার পৌরসভার ৫ নং কুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক আলমগীর মাদবর এর সভাপতিত্বে ও ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, মজিদ মাদবর,উপজেলা বিএনপি নেতা এনামুল হক মুন্সি, শরীয়তপুর জেলা সেচ্ছাসেলবকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী,ডামুড্যা পৌরসভার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: নাজমুল হাসান সিকদার, মান্নান দেওয়ান,মনোয়ার বেপারী, শুক্কুর সরদার, আবিদ হাসান শাহিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল কাসেম সরদার, উপজেলা ও ডামুড্যা পৌরসভা বিএনপির নেতা কর্মী এবং ডামুড্যা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা।