ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিয়ে জটিলতা: মেয়র পদে দায়িত্ব চেয়ে একমাসের আলটিমেটাম ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র ইশরাক হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য এক মাস সময় বেঁধে দিয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি এই আহ্বান জানান।
এদিকে নগর ভবনের সব প্রবেশপথ তালাবদ্ধ করে রেখেছেন তার সমর্থকেরা, যার ফলে অফিস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা তৃতীয় দিনের মতো তারা বিক্ষোভ করেছে।
সমর্থকেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও তার সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করে হুঁশিয়ারি দেন। নগর ভবনে কার্যত অঘোষিত ছুটি চলছে।