বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ‘মানবিক করিডোর’ এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নয়। এই সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারের।
১৭ মে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সরকারের সক্ষমতা নিয়ে জনগণের প্রশ্ন এবং রাজনৈতিক অস্থিরতার উদ্বেগ তুলে ধরে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। এছাড়া, তিনি এনবিআর সংস্কারের ত্রুটি এবং বিনিয়োগ পরিস্থিতির অবনতির সমালোচনা করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।